ওমিক্রন আতঙ্কে সারা বিশ্বে ৪ হাজার ফ্লাইট বাতিল
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 ডিসেম্বর 2021, 11:26 দুপুর
•
817 বার পঠিত
খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের প্রাক্কালে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট উভয়টি রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে সাড়ে চার শতাধিক ফ্লাইট। খবর সিএনএন ও রয়টার্সের।
বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস (ইউএএল) বলেছে যে ওমিক্রনের কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
সিএনএন-এর খবরে প্রকাশ, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর।
ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।