অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুন হবে: কাদের
মন্ত্রীরা বেশ মজায় আছেন। 'বেওয়ারিশ' শাপলা চত্বর-কে তুলনায় এনে বিএনপি-কে চরম ভয় দেখানোর খেলায় নেমেছেন। ভেবে দেখছেন না তারা বলছেনটা কী? তাদের কথার কী অর্থ দাঁড়াচ্ছে?
এর আগে কৃষিমন্ত্রী বলেছেন, এখন যোগাযোগ মন্ত্রী বলছেন। 'শাপলা চত্বরের চেয়েও করুণ হবে পরিণতি'। তারা যদি এসব বলে মজা পান, ভালো, কিন্তু কালে কালে এইসব শব্দ-বাক্যও হয়তো সাক্ষ্য হয়ে দাঁড়াবে।
তারা কি বুঝেশুনে দলের হয়ে খেলছেন, নাকি দলের বিরুদ্ধে বুঝেশুনেই চাল দিচ্ছেন? নিদান কালে দল ও সংযুক্ত লোকজনকে ফাঁসানোর পাকা ব্যবস্থা করছেন?
শাপলায় যাদের উপস্থিতি-অনুভূতি জড়িয়ে আছে, আছে রক্তঘাম, কান্না, তাদের সঙ্গে উপহাস করার ক্ষেত্রে একটা মাত্রা তো থাকা দরকার ছিল মনে হয়। একবার বলছেন, কিছুই ঘটেনি, এখন বলছেন, শাপলা চত্বরের মতো/শাপলা চত্বরের চেয়েও করুণ হবে পরিণতি।
দেখা যাক কী হয়। অপেক্ষা করি, দেখি, কার পরিণতি কী হয়, কীভাবে হয়।