শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের পথে এরদোগান

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ফেব্রুয়ারি 2022, 12:40 দুপুর • 248 বার পঠিত
ন্যাটো সম্মেলনের পথে এরদোগান

সোমবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দোনেস্ক এবং লুগানস্কে অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে ‘শান্তি রক্ষা অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন পুতিন। পাশাপাশি অঞ্চলটিতে সামরিক সহায়তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন তিনি। এটি পশ্চিমাদের সাথে সরাসরি চ্যালেঞ্জ যা ইউক্রেনে সরাসরি আক্রমণ করার সম্ভাবনা আরো বাড়িয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আফ্রিকার তিনটি দেশ ভ্রমণের উদ্দেশে গত রোববার চারদিনের সফরে রওনা হয়েছিলেন। কিন্তু দুইটি দেশ ভ্রমণের পর আসন্ন গিনি-বিসাউ সফর স্থগিত করতে হয়েছে। কারণ তিনি ইউক্রেনে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মলনে যোগ দেবেন। দেশটির বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেস্ক এবং লুগানস্কে অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর এই সম্মেলনের ঘোষণা এসেছে।