শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন নিয়ম-কানুনে খুলল আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 04:56 দুপুর • 234 বার পঠিত
নতুন নিয়ম-কানুনে খুলল আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়

তালেবান  ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নতুন এক পরিবেশ বিরাজ করছে আফগানিস্তানে। ছাত্র-ছাত্রীদের লেখাপাড়ার সুযোগ করে দিতে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে যাচ্ছে তালেবান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ছাত্র-ছাত্রী একই ক্লাসে অধ্যয়ন করবে। তবে মানতে হবে নতুন নিয়ম। তা হলো- ক্লাসের মাঝখানে কালো পর্দা রাখতে হবে। পর্দার একপাশে ছাত্র, অপর পাশে ছাত্রী রেখে ক্লাস করাবেন শিক্ষকরা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নেকাব পরে আসতে হবে। এছাড়া ছাত্রদের সঙ্গে ছাত্রীরা একসঙ্গে ক্লাস করতে পারবেন না। আর যদি করতে হয় তাহলে ক্লাসরুম পর্দা দিয়ে ভাগ করে ছাত্র ও ছাত্রীকে আলাদা বসাতে হবে।
শনিবার রাতে তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশে এসব বলা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষক নেবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষরা ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। এসব নির্দেশ বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আজ সোমবার আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে যাচ্ছে। এর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিষয়ে বিধিনিষেধ দিল তালেবান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে ছাত্রীদের নারী শিক্ষক নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। ছাত্রী ও ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ও বের হওয়া পথ আলাদা হতে হবে।