শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় চলমান যানের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 24 জুন 2022, 11:01 দুপুর • 250 বার পঠিত
নওগাঁয় চলমান যানের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

নওগাঁর সড়কে চলমান যানের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে। 

নওগাঁ সদর থানা সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। 

নিহতরা সবাই নওগাঁর নিয়ামতপুর উপজেলার। নিহত ৫ জন হলেন বাদ নেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৭), বিজলী গ্রামের মকবুল হোসেন (৫৮), ভাদরন্ড গ্রামের জান্নাতুল (৩৫), সুন্দরগঞ্জ গ্রামের লেলিন (১৫) ও ডাঙ্গাপাড়া গ্রামের সেলিম (৪৫)।

পুলিশের সূত্রে জানা যায়, ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। অটোরিকশাটি নওগাঁ শহরের দিকে আসছিল। অটোরিকশায় যাত্রী ছিল। বাবলাতলা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়া অটোরিকশাকে ট্রাক্টর চাপা দেয়। ঘটনাস্থলেই তাতে ৫ জনের মৃত্যু হয়।