শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

নওগাঁর দুইটি উপজেলায় ভোট গ্রহণ চলছে

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মে 2024, 11:58 দুপুর • 203 বার পঠিত
নওগাঁর দুইটি উপজেলায় ভোট গ্রহণ চলছে

নওগাঁ জেলায় তৃতীয় ধাপে আজ দুটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে জেলার আত্রাই ও রানীনগর উপজেলার মোট ১৩৭ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে আত্রাই উপজেলায় ৬৭ কেন্দ্র এবং রানীনগর উপজেলায় ৭০ কেন্দ্র।

এ দুই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৭ জন। এর মধ্যে আত্রাই উপজেলায় মোট ভোটার ১লাখ ৭০ হাজার ১৫২ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮৬,৩৭২ জন, মহিলা ভোটার ৮৩,৭৭৮ জন ওতৃতীয় লিঙ্গের  ভোটার ২ জন।

রানীনগর উপজেলায় মোট ভোটার ১লাখ ৬২ হাজার ৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১,৯৮৪ জন, মহিলা ভোটার ৮০,০১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ভোট গ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।