শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে, মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 10:13 দুপুর • 880 বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে, মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

 সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। ঈদকে সামনে রেখে চতুর্থ দফার এই বিধিনিষেধে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বন্ধ রয়েছে আন্তঃজেলা গণপরিবহন। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ধ্যার পর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দূরপাল্লার গণপরিবহন চালু রেখেছেন এক শ্রেণির অসাধু বাস মালিকরা।

সন্ধার পর মহাসড়কে প্রশাসনের তৎপরতা নেই ভেবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা থেকে দূরপাল্লার বাস অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকেও বিভিন্ন জেলায় যাতায়াত শুরু করছে।

কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে ওইসব পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি  । এসময় ৫টি বাসের চালককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে যাত্রী নিয়ে অন্য জেলায় যাতায়াত করায় তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।