নিষেধাজ্ঞা অমান্য করায় ৪টি মাছ ধরা ট্রলারসহ ১৬জেলেকে আটক
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুন 2021, 06:44 বিকাল
•
814 বার পঠিত
৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৪টি মাছ ধরা ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ মন ডাডী মাছ ও ১ লাখ মিটার ঘন ফাঁসের জাল জব্দ করা হয়।
পরে রাত এগারোটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ট্রলারের মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার টাকা, মোশারেফের কাছ থেকে ২০ হাজার টাকা, আলামীনের কাছ থেকে ২০ হাজার টাকা ও হানিফের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। একইসঙ্গে ট্রলার ও জাল নিষেধাজ্ঞাকালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয় বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।