শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিখোঁজ সাবমেরিনের কর্মীদের জীবিত উদ্ধারে আর ৭২ ঘণ্টা সময় বাকি

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 08:43 রাত • 267 বার পঠিত
নিখোঁজ সাবমেরিনের কর্মীদের জীবিত উদ্ধারে আর ৭২ ঘণ্টা সময় বাকি

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ জন কর্মীদের জীবিত উদ্ধারের জন্য আর ৭২ ঘণ্টা সময় রয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। সাবমেরিনটিতে আর ৭২ ঘণ্টার অক্সিজেন রয়েছে, তাই এ সময়ের মধ্যে উদ্ধার না করা গেলে হয়তো কর্মীদের আর বাঁচানো সম্ভব হবে না।

ধারণা করা হচ্ছে, বুধবার সকালে বালি উপকূল থেকে একশ কিলোমিটার দূরে সমুদ্র থেকে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। এটি উদ্ধারে ছয়টি যুদ্ধ জাহাজ, একটি হেলিকপ্টার ও চারশ জন উদ্ধারকর্মীকে নিয়োজিত করা হয়েছে।

সাবমেরিনটি উদ্ধারের জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়া জাহাজ পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি সহায়তা করার প্রস্তাব দিয়েছে।

নৌবাহিনী জানায়, জার্মানিতে নির্মিত সাবমেরিনটি মহড়া দিতে গিয়েছিল। এটি ফিরতে ব্যর্থ হয় এবং এটির সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়।

কিছু খবরে বলা হয়েছে, গভীর সাগরে ডুব দেয়ার অনুমতি দেয়ার পর সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, সাবমেরিনটি যেখানে ডুব দিয়েছে সেখানে তেল নির্গমন পাওয়া গেছে। এটি জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হতে পারে অথবা সাবমেরিনের কর্মীদের কোনো সংকেতও হতে পারে বলে জানিয়েছে নৌবাহিনী।