শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপাল ও চীনের প্রলয়ঙ্করী বন্যায় মৃত্যু ১০০০ ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 01 সেপ্টেম্বর 2026, 07:45 সকাল • 89 বার পঠিত
নেপাল ও চীনের প্রলয়ঙ্করী বন্যায় মৃত্যু ১০০০ ছাড়াল

নেপাল ও চীনে গত সপ্তাহে হওয়া প্রলয়ঙ্করী হড়পা বানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০০ ছাড়িয়ে গেছে। উভয় দেশে এখনও ৪৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নেপালে থাকা সিএনএনের টিম জানিয়েছে, কর্তৃপক্ষ শনাক্ত করা যায়নি এমন শত শত নিহতকে গণকবরে মাটিচাপা দিচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

সংস্থাটি আরও জানায়, নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা কিছুটা হ্রাস পেয়ে ৩৯১৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনের তীব্বত অংশে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে আর ৫৪৬ জন নিখোঁজ রয়েছে বলে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।