নদীর গতিপথ পরিবর্তনে ইলিশ কমছে আশঙ্কাজনকহারে
শৌখিন বাঙালির বৈশিষ্ট্যগত নাম মাছে-ভাতে বাঙালি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) সংক্ষেপে জিআই পণ্য হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি ইলিশ। জিআই পণ্যেও স্বীকৃতির পাশাপাশি ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে প্রথম। কিন্তু এ উৎপাদন ধরে রাখায় এখন চ্যালেঞ্জ বলে আশঙ্কা করেছেন গবেষকরা। নদীর গতিপথ পরিবর্তনে ইলিশের মোট উৎপাদন অনেকাংশে কমেছে। বছরে বছরে যে হারে উৎপাদন বাড়ার কথা ছিল তা হয়নি।
গত ৫০ বছরের পদ্মা নদীর গতি পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ‘আমেরিকান জার্নাল অব ক্লাইমেট চেঞ্জ’ জার্নালের সর্বশেষ সংখ্যায় ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যানথ্রোপজেনিক ইন্টারফিয়ারেন্স ফর দ্য মরফোলজিক্যাল চেঞ্জেস অব দ্য পদ্মা রিভার ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের ৬ জন গবেষক যৌথভাবে এটি পরিচালনা করেন।