নবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র করা সেই সুইডিশ কার্টুনিস্টমারা গেছে
গত রবিবার সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস, স্টকহোম থেকে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন। তাঁর সাথে থাকা দেহরক্ষী দুই পুলিশ কর্মকর্তাও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ৭৫ বছর বয়সী ভিকস সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে দুর্ঘটনায় পড়েন।
স্থানীয় পুলিশ জানায়, ভিকসকে বহনকারী সিভিল পুলিশের গাড়িটি উল্টো দিক থেকে আসা ট্রাকের লেনে ঢুকে পড়লে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। সংঘর্ষে লার্স ভিকসের গাড়ি ও ট্রাক উভয় যানেই তাৎক্ষণিক আগুন ধরে যায়। দুর্ঘটনায় ভিকস ও তাঁর দুই দেহরক্ষী ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাকচালক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
২০০৬ সালে ডেনমার্কের একটি সংবাদপত্র মহানবী (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশ করার পরের বছর ভিকসের বিতর্কিত ওই ব্যঙ্গচিত্রটি প্রকাশ করেছিল। নবীর কোনো ধরনের ছবি প্রকাশ করা গর্হিত অপরাধ বলে বিবেচনা করে ইসলাম ধর্মাবলম্বীরা।
এদিকে ভিকসের ওই ব্যঙ্গচিত্র বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের জন্ম দেয়। এতে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রিয়াদ্রিক রাইয়েনফেল্ডট পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিয়ে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। তখন ইরাকের আল-কায়েদা ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
তবে সুইডিশ পুলিশের অনলাইন হোম পেজে এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।