নানার জন্য দেওয়া টাকা নানার মৃত্যুর পর কী করা উচিত?
মাসিক আল- কাউসার
•
22 এপ্রিল 2026, 10:07 দুপুর
•
135 বার পঠিত
প্রশ্ন:একজন লোক আমাকে দু’শ টাকা দিয়ে বলল, তোমার নানাকে কিছু কিনে খাওয়াবে। কিন্তু আমি তা করতে পারিনি। কারণ কিছুদিন পর নানাজান বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। এখন টাকাগুলো কী করব?
উত্তর:টাকাগুলো দাতাকে ফেরত দিতে হবে। -আলমাজাল্লা মাদ্দা নং ১৪৫৯, ১৪৬৩; বাদায়েউস সানায়ে ৫/৩৮; শরহুল মুহাযযাব ১৪/২৯৭