শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কয়েকশ’র মধ্যে বেঁচে ফিরল ১৭ শিক্ষার্থী, নিহত ২

অনলাইন নিউজ পোর্টাল • 17 ডিসেম্বর 2020, 10:24 দুপুর • 94 বার পঠিত
নাইজেরিয়ায় কয়েকশ’র মধ্যে বেঁচে ফিরল ১৭ শিক্ষার্থী, নিহত ২

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে আচমকা নিখোঁজ হয়েছিল কয়েকশ শিক্ষার্থী। পরে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম শিক্ষার্থীদের অপহরণের কথা স্বীকার করায় বেড়ে যায় উৎকণ্ঠা। অবশেষে উৎকণ্ঠার মধ্যে ১৭ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী এ বিবৃতিতে জানান, শুক্রবার কাটসিনার স্কুল থেকে কয়েকজন ছাত্রকে অপহরণ করা হয়। পরে তিনি শিক্ষার্থীদের উদ্ধারের জন্য একটি অভিযান চালানোর নির্দেশ দেন।

তিনি জানান, অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অডিও বার্তা পাঠিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে বলে দায় স্বীকার করে। পশ্চিম আফ্রিকান ইসলামিক স্টেট বা আইএসডব্লিউএপির একটি বিচ্ছিন্ন শাখা হচ্ছে বোকো হারাম। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের অমানবিক তাণ্ডব দিন দিন বাড়ছে।