শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কৃষক নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 06:10 বিকাল • 261 বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কৃষক নিহত

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১৫ কৃষক নিহত হয়েছে। 

প্রদেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, সোমবার রাজধানী ক্রিস্টিনা থেকে ২৫ কিলোমিটার দূরে প্রায় ২শ’ বন্দুকধারী মোটর সাইকেলে করে এসে ইয়ারগামাজি গ্রামের কৃষকদের ঘেরাও করে গুলি চালায় ও তাদের গবাদি পশু লুন্ঠন করে নিয়ে যায়। তিনি জানান, বন্দুকধারী দস্যুদের হামলায় নিহত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা বলেছেন, স্থানীয় সময় সকাল ১১ টায় হামলাকারীরা এখানে পৌঁছে গ্রামের বাইরে কৃষকদের মাঠে দাঁড় করে গুলি চালিয়ে হত্যা করে। গত মাসে ডাকাতরা একইভাবে ৫৭ জনকে হত্যা করেছে।