নাইজারের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ শিশু প্রাণ হারিয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
14 এপ্রিল 2021, 08:39 রাত
•
1,258 বার পঠিত
মঙ্গলবার পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২০ শিশু প্রাণ হারিয়েছে। দেশটির রাজধানী নিয়ামিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কমান্ডার জানান, ‘খড়ের কুঁড়েঘরে আগুন লেগে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।’
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা শ্রেণিকক্ষের ভেতরে ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।