শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজারে একটি স্কুলে ভয়াবহ আগুনে অন্তত ২৬ শিশুর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 09 নভেম্বর 2021, 10:24 দুপুর • 276 বার পঠিত
নাইজারে একটি  স্কুলে ভয়াবহ আগুনে অন্তত ২৬ শিশুর মৃত্যু

 নাইজারে দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে।  আর আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে।

 গত সোমবার দেশটিতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।
এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

 তবে জানা যায় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।