শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় দেশটির ১২ সেনা সদস্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 06 ডিসেম্বর 2021, 12:07 দুপুর • 321 বার পঠিত
নাইজারে বন্দুকধারীদের হামলায় দেশটির ১২ সেনা সদস্য নিহত

নাইজারে বন্দুকধারীদের হামলায় দেশটির ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ সেনা সদস্য। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুরকিনা ফাসো সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলা ও পরে তাদের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নাইজার কর্তৃপক্ষ।

গত শনিবার নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুরকিনা ফাসো সীমান্তের কাছে অবস্থিত ফুনিও গ্রামের কাছে সরকারি সেনাদের ঘিরে ফেলে শত শত যোদ্ধা। এরপরই সেনাদের ওপর তীব্র গুলিবর্ষণ ও হামলা শুরু হয়। এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।

নাইজারের সরকারের দাবি, বন্দুকধারীদের হামলায় ১২ সেনা সদস্য নিহত হলেও সরকারি সেনাদের পাল্টা হামলায় বহু যোদ্ধা নিহত হয়েছে।

পশ্চিম আফ্রিকার ৩ দেশ নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু অঞ্চল উষর-অনুর্বর ও দারিদ্র্যপীড়িত বলে পরিচিত। এসব এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে।