শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাইজারে আবার বোমা হামলা, ১৫ সৈন্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 10:57 দুপুর • 96 বার পঠিত
নাইজারে আবার বোমা হামলা, ১৫ সৈন্য নিহত

নাইজারে সেনাবাহিনীকে  ফের হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ সৈন্য নিহত ও আরও চার জন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে মঙ্গলবার সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত  হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

গত বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর নিশ্চিত করেছেন।  

এর আগে গত শনিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর বন্দুকধারীদের হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছিল।

বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে।

দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকিরা পিছু হটে উত্তর দিকে চলে যায়, তাদের অনুসরণ করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।