ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
04 আগস্ট 2021, 10:54 দুপুর
•
356 বার পঠিত
ময়মনসিংহে গত ১দিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪৭৬ টি ৩৮০ জন করোনা শনাক্ত হয়েছেন।
হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।