শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 16 আগস্ট 2021, 12:13 দুপুর • 409 বার পঠিত
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের  মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ১দিনে সাত মাসের শিশুসহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে চারজন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের করোনা ইউনিটের  ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুই এবং জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

তবে করোনা ইউনিটে কিছুটা কমতে শুরু করেছে রোগীর চাপ। তবে আসন ফাঁকা নেই আইসিইউতে। বর্তমানে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এদিকে জেলায় শনাক্তের হার ২১ দশমিক ৫ শতাংশ। একদিনে ৭০৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।