মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 জুলাই 2022, 04:33 দুপুর
•
695 বার পঠিত
২০২২ সালের জুন মাসের শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
উল্লেখিত সময়ে দেশে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। এই হিসাবে খাদ্যদ্রব্য কিনতে গিয়েই সবচেয়ে বেশি চাপের মধ্যে এখন রয়েছে মানুষ।
এছাড়া শহর ও গ্রামের মানুষের মধ্যে মূল্যস্ফীতির চাপ বেশি গ্রামাঞ্চলে।
বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত জুন শেষে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে। এই সময়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ।
এই বছরের জুন শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। শহরাঞ্চলে এই হার ৭ শতাংশের ওপরে।