শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোর নিকট স্বীকৃতি চায় তালেবান

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জানুয়ারী 2022, 05:33 বিকাল • 342 বার পঠিত
মুসলিম দেশগুলোর নিকট স্বীকৃতি চায় তালেবান

বিজয়ী তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি খোলা আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। রাজধানী কাবুলে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
গত বছরের আগস্টের মাঝমাঝি সময়ে কাবুল দখল করে তালেবান। এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কোনো দেশ। পশ্চিমা দেশগুলো জানিয়েছে, বর্তমান তালেবান সরকারের কর্মকাণ্ডের ওপর তারা নজর রাখছে।  তাদের দাবি, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে যেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবারের তালেবান সরকার তেমন কিছু করে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।

বুধবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, আমি মুসলিম দেশগুলোকে নেতৃত্ব নেওয়ার এবং আমাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কারো সহযোগিতা চাই না। আমরা কর্মকর্তাদের জন্য এটি চাই না। আমরা জনগণের জন্য সাহায্য চাই।