শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মুম্বাই বিমানবন্দরে আগুন: বেঁচে গেলেন ৮৫ যাত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জানুয়ারী 2022, 06:49 সকাল • 318 বার পঠিত
মুম্বাই বিমানবন্দরে আগুন: বেঁচে গেলেন ৮৫ যাত্রী

সোমবার (১০ জানুয়ারি ২০২২) স্থানীয় সময় দুপুর ১টার দিকে যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার সময় টো ভ্যানে এই আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ফ্লাইটটিতে সে সময় ৮৫ জন যাত্রী ছিল। বিমানটিকে রানওয়তে আনার উদ্দেশ্যে পেছনে ঠেলে দেওয়ার সময় আচমকাই আগুন ধরে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ভিডিওতে দমকলবাহিনীর কর্মীদের দুইটি টো ভ্যানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগলেও খুব কম সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার ঘটনায় বিমানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া যাত্রীরাও সুরক্ষিত আছেন। এয়ার ইন্ডিয়াও এক বিবৃতিতে জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পরে জামনগরগামী ওই বিমানটি পূর্বনির্ধারিত সময়ের ২০ মিনিট পড়ে রওনা দেয়।