শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 12:16 দুপুর • 710 বার পঠিত
মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন। স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে কলকাতার রাজ ভবনে শপথ নেন তিনি। করোনাভাইরাসের কারণে অল্প কয়েকজনের উপস্থিতিতে শপথবাক্য পড়েন তৃণমূলনেত্রী।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ ভবনে পৌঁছান মমতা। বেলা ১১টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কলকাতায় নিজের কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। বরাবরের মতো এ সময় তিনি সাদা শাড়ি এবং হাওয়াই চপল পরে ছিলেন।

আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। তবে কারা মন্ত্রী হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঠিক করবেন।

২০২১ সালের নির্বাচনে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। আর মাত্র ৭৭টিতে জয় পেয়েছে বিজেপি।