শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মসজিদে তারাবিসহ সব নামাজে ২০ জনের বেশি নয়

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 10:47 দুপুর • 230 বার পঠিত
মসজিদে তারাবিসহ সব নামাজে ২০ জনের বেশি নয়

করোনাভাইরাসের কারণে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিতে ইমামসহ সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। 

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। 

এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।