শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

মৃত্যু নেই, শনাক্ত ৩০

মোহাম্মদ খাইরুল আমিন • 29 এপ্রিল 2022, 04:20 দুপুর • 832 বার পঠিত
মৃত্যু নেই, শনাক্ত ৩০

গত কয়েকদিনের ব্যবধানে ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা সামান্য বেড়েছে। গতকাল ছিল ১৯ জন। গত একদিনে সেটা গিয়ে দাঁড়িয়েছে ৩০ জনে। অবশ্য এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। ফলে টানা ৯ দিন করোনায় মৃত্যুহীন রইল দেশ। 

আজ শুক্রবার তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পৌনে পাঁচ হাজার
নমুনা তারা পরীক্ষা করেছে। এর মধ্যে ৩০ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪১ শতাংশ ছিল।

নতুন শনাক্ত ৩০ রোগীকে নিয়ে কোভিড-১৯ নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন হয়েছে। গত ৯ দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।