মোদির ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের তীব্র ঘৃণাপূর্ণ সমালোচনা
মোগল ঐতিহ্যবাহী ইমারতগুলো ধ্বংস করে দেয়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলাম বিদ্বেষী ঘৃণাপূর্ণ সাম্প্রদায়িকতা বিস্তারের সাম্প্রতিক প্রয়াস। মোদি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ভ্যাকসিনের ব্যবস্থা না করে সমগ্র ভারতকে ভয়ঙ্কর করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের মধ্যে ঠেলে দিয়েছেন। দেশটিতে চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত পুরোনো পার্লামেন্ট ভবন ধ্বংস করে প্রায় ২শ’ কোটি টাকা খরচ করে তিনি নতুন পার্লামেন্ট ভবন তৈরি করছেন।
মোদির ঘৃণাবাদী ধর্মান্ধতার সমালোচনা করে ১৯৯১ সালে টার্নার পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত স্থপতি স্যার অনিশ কাপুর বিশ্বখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানে অত্যন্ত আক্ষেপ ভরে লিখেছেন:
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে মোগল ঐতিহ্যবাহী ভারতীয় সংসদ ভবনটি ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স ১৯১১ থেকে ১৯৩১ সালের মধ্যে নির্মাণ করেন। লুটিয়েন্স সম্ভবত আধুনিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহ্য অনুপ্রাণিত নকশা করেছেন। এর দুর্দান্ত পরিকল্পনাটি মোগল-ইসলামিক ঐতিহ্য অনুসরণ করে কিঞ্চিত রোমানীয় আদলে তৈরি। তবে, ভবনগুলো হিন্দু মন্দির এবং প্রাসাদগুলোর প্রত্নতাত্ত্বিক প্রতীকগুলোও প্রতিভাত করে। এটি আমার দৃষ্টিতে বিশ্বের যে কোনও স্থানের সরকারি ভবনগুলোর শ্রেষ্ঠ সমষ্টি।