শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১২ঘন্টা গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 05:52 বিকাল • 814 বার পঠিত
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১২ঘন্টা গ্যাস থাকবে না

ঢাকা বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো  বলা  হয় , পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কমলাপুর রেল স্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ি, ধলপুর এবং আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও এসব এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।