শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপন করেছে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2020, 03:44 দুপুর • 104 বার পঠিত
মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপন করেছে চীন

মহাকাশে নিজেদের আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপন করেছে চীন। বৃহস্পতিবার চীন তার দক্ষিণনাঞ্চলের হাইনান দ্বীপ থেকে তিয়ানওয়েন-১ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করে। চীনের মহাকাশযানটিতে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার এবং রোভার।

চীনা ভাষায় তিয়ানওয়েন এর অর্থ হলো, ‘স্বর্গীয় সত্যের সন্ধান’। চীনা মহাকাশযানটি প্রথমে মঙ্গলের কক্ষপথে ঘুরবে। তারপর সেখান থেকে একটি রোভার যান অবতরণ করবে মঙ্গল গ্রহে। রোভারটি মঙ্গলের মাটির প্রকৃতি, গ্রহের ভৌগলিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং পানির উৎস সন্ধান করবে।

এদিকে মার্কিন মহাকাশ সংস্থা-নাসা চলতি মাসের ৩০ তারিখে তাদের প্রিজারভেন্স নামক মঙ্গলযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে । দুই দেশের উৎক্ষেপিত মহাকাশযান ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলে পোঁছাবে, বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত একটি নভোযান উৎক্ষেপণ করেছে, যা মঙ্গলের কক্ষপথ পরিক্রমণ করবে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার বিষয়টিই এখন সবার চোখে পড়ছে। মহাকাশে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে আগ্রাসীভাবে কাজ করছে চীন।

প্রিজারভেন্সের যাত্রা যদি সফল হয়, তবে এর মাধ্যমে মঙ্গলের বুকে সপ্তম মহাকাশযান অবতরণের সফলতা অর্জন করবে নাসা। আর একইসঙ্গে আসবে চতুর্থতম রোভার যান অবতরণের সাফল্য। সর্বপ্রথম ২০১২ সালে মঙ্গলের বুকে নেমেছিল নাসার তৈরি রোভার 'কিউরিওসিটি'। রোভার যানটি এখনও সচল আছে এবং নিয়মিত পৃথিবীতে নাসার বিজ্ঞানীদের কাছে মঙ্গলের তথ্যাবলী পাঠাচ্ছে। সেই তুলনায় মঙ্গলে চীনের প্রথম অভিযান হতে চলেছে তিয়ানওয়েন-১।

মহাকাশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দ্বৈরথ এরইমধ্যে দেখেছে বিশ্ব। চীনও এক্ষেত্রে সফলতা অর্জনে কোটি কোটি ডলার ব্যয় করছে।