শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের সাধারণ নির্বাচন ৮ নভেম্বর

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 08:21 রাত • 248 বার পঠিত
মিয়ানমারের সাধারণ নির্বাচন ৮ নভেম্বর

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অংসান সু চির নেতৃত্বে দেশের প্রথম গণতান্ত্রিক সরকারের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে ইউনিয়ন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, পার্লামেন্টের জন্য ওইদিন একটি বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে মোট ১ হাজার ১৭১টি জাতীয়, রাজ্য ও আঞ্চলিক আসনে লড়াই হবে। দেশটির সব শহরেই ভোটগ্রহণ করা হবে। এমনকি সংঘাতপূর্ণ অঞ্চলেও ভোট নেয়া হবে বলে জানা গেছে।।

এর আগে, ২০১৫ সালে মিয়ানমারে প্রায় এক দশকের সামরিক শাসনের ইতি টেনে গণতন্ত্রের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী অংসান সু চি। তবে এরপর ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর অত্যাচারে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে চাপে পড়েন তিনি।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে অত্যাচার, অগ্নিসংযোগ ও গণহত্যায় অভিযুক্ত নিজ দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলেন তিনি। মিয়ানমারে এখনো সমান জনপ্রিয় সু চি। তার সরকার আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সংখ্যালঘুদের পক্ষে কাজ না করায় তিনি কিছু আসন হারাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।