মিয়ানমারের ওপর ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান
অনলাইন নিউজ পোর্টাল
•
06 মে 2021, 09:50 রাত
•
146 বার পঠিত
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের জান্তা সরকারের ওপর ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের দুই শতাধিক এনজিও।
ব্রিটিশ সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে জাতিসংঘ বরাবর একটি খসড়া প্রস্তাবনা দিয়েছে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, অভ্যুত্থানের পর থেকে নিরস্ত্র নাগরিকদের নির্বিচারে হত্যা করছে সেনা সদস্যরা। তাদের যথেচ্ছ অস্ত্র ব্যবহার বন্ধেই আরোপ করা প্রয়োজন এ নিষেধাজ্ঞা।
জাতিসংঘ সিদ্ধান্তটি কার্যকর করলে মিয়ানমারের কাছে কোনো ধরনের অস্ত্রই বিক্রি করতে পারবে না বিশ্বের কোনো দেশ।