শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে একদিনের বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ১৪১

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 01:24 দুপুর • 87 বার পঠিত
মিয়ানমারে একদিনের বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ১৪১

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে শনিবার একদিনেই ১৪১ জন নিহত হয়েছে। তার মধ্যে ২১ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি তার র‌্যাঙ্ক খুলে ফেলে সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

শনিবার দেশটিতে সশস্ত্র বাহিনী দিবস পালন করে। আগেরদিনই এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে জান্ত সরকার বলেছিল শনিবার যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তাদের মাথায় ও পেছনে গুলি করা হবে। তাদের সেই হুঁশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। তাদের ওপর ঝাপিয়ে পড়ে জান্তা সরকারের সশস্ত্র বাহিনী।

দেশটির ১৫টি অঞ্চলের ৮টির ৪৪টি শহরে এই মৃত্যুর ঘটনা ঘটে। তার মধ্যে ইয়াংগুন ও মান্দালায় সবচেয়ে বেশি মারা যায়। এই দুই বড় শহরে যথাক্রমে ২৩ ও ২৯ জনের মৃত্যু হয়।