শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 08:28 রাত • 673 বার পঠিত
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত

মিসরের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশের একটি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ট্রাকটি সড়কে থেমে ছিল।

দুর্ঘটনার পরপরই কায়রো থেকে রওনা দেয়া বাসটিতে আগুন ধরে যায়। পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করা হয়। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।