শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল `আটক`

মোহাম্মদ খাইরুল আমিন • 29 অক্টোবর 2023, 11:18 দুপুর • 558 বার পঠিত
মির্জা ফখরুল `আটক`

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসভবন থেকে  'আটক' করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে নিয়ে যায়। 

ডিবির গুলশান বিভাগ থেকে জানা গেছে, মির্জা ফখরুলকে তাঁরা নিয়ে এসেছেন। 

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে। নির্ধারিত সময় ছিল দুপুর ২টা। সমাবেশ শুরুর আগ থেকেই আনুমানিক দুপুর ২টার দিক থেকে কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ আসেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শেষে বেলা তিনটার দিকে বিএনপির নির্ধারিত মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

এই মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তাতে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। পুলিশের ৪১ জন ও আনসারের ২৫ জন সদস্য আহত হয়েছেন। অন্তত ২০ সাংবাদিক আহত হয়েছেন। বিএনপির দাবি এই সংঘর্ষে তাদের হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেনল।


সংঘর্ষকালে নানা ধরনের যাবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, আগুন দেওয়া হয়েছে সব মিলে ৫৫টি গাড়িতে। হামলার হয়েছে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে। এছাড়া রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও। এ ছাড়া পল্টনন এলঅকা থেকে শান্তিনগর পর্যন্ত সাতটি পুলিশ বক্স পোড়ানো হয়েছে। পুরিশ জানায়, কমলাপুরে তাদের একটি গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

বিএনপির মহাসমাবেশে 'পুলিশের হামলার প্রতিবাদে' দলটি সারা দেশে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।