মেক্সিকোতে মৃত্যু ১৫ হাজার ছাড়ালো
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2020, 12:45 দুপুর
•
149 বার পঠিত
করোনায় মেক্সিকোতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়।
শেষ একদিনে মেক্সিকোতে নতুন করে রেকর্ড ৪ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এখানে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ১ লাখ ৩০ হাজার।
করোনার দৌরাত্ম্য ঠেকাতে মেক্সিকোতে বর্তমানে লকডাউন চলছে। এতে করে বিশ্বের আর সব দেশের মতো ধসে পড়েছে তাদের অর্থনীতি। এ অচলাবস্থা কাটাতে শিগগিরই রাজধানী মেক্সিকো সিটি খুলে দেওয়ার পরিকল্পনা করছে তারা।