মেজর সিনহা হত্যা মামলার রায় আজ
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 জানুয়ারী 2022, 09:47 সকাল
•
317 বার পঠিত
মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা হত্যা মামলার রায় আজ। সোমবার দুপুরের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা হবে বলে জানা গেছে।
এদিকে রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে আদালত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আদালত সংলগ্ন এলাকায় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে পুরুষ সদস্যদের পাশাপাশি আমাদের নারী পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সিনহা হত্যার রায়কে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।