শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের

অনলাইন নিউজ পোর্টাল • 24 জানুয়ারী 2021, 10:24 দুপুর • 111 বার পঠিত
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যহাতির তাণ্ডবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনসুর আলম (১৭), হুমায়ুন কবীর (১৪)। তারা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন।
স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা আগুন-লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বন্যহাতির দল প্রায় আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা, বান্দরবান সদর উপজেলা হয়ে চট্টগ্রামের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে।

শনিবার মধ্যরাতে বন্যহাতির দল জমির ফসল নষ্ট করলে স্থানীয়রা আগুনে মশাল, লাঠিসোটা নিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

আলীকদম থানার ওসি রকিব উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।