শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাত্র একজন যাত্রী নিয়েই আন্তর্জাতিক ফ্লাইট!

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 07:39 বিকাল • 637 বার পঠিত
মাত্র একজন যাত্রী নিয়েই আন্তর্জাতিক ফ্লাইট!

আন্তর্জাতিক একটি ফ্লাইট মাত্র একজন যাত্রী নিয়ে কায়রো থেকে সুদানের উদ্দেশ্যে উড়ল আকাশে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্যি। কারণ ওই যাত্রী করোনা পজেটিভ ছিলেন। 

মিশরের স্থানীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়, সুদানের খার্তুম থেকে কায়রো যান ৪২ বছর বয়সী এক নারী। বিমান থেকে নামার পরে কায়রো বিমানবন্দরে করোনা পরীক্ষায় ওই নারীর করোনা সংক্রমণ ধরা পড়ে। এতেই বেঁকে বসে মিশর কর্তৃপক্ষ। ওই নারীকে আর কায়রোতে প্রবেশের অনুমতি দেয়নি তারা। ফলে সুদানে ফিরে যাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না তার হাতে।