শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিনদের জর্দান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 06:54 বিকাল • 260 বার পঠিত
মার্কিনদের জর্দান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্দান, পর্তুগাল এবং তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রদি এই আহ্বান জানিয়েছে।

এখন পযর্ন্ত ৮৩ দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় সোমবার অ্যান্ডোরা, সাইপ্রাস এবং লিচটেনস্টেইন যুক্ত হয়েছে।

জানা গেছে, নতুন আইন অনুযায়ী বিদেশি নাগরিকদের সে দেশ সফরের জন্য কোভিড টেস্টের নেগেটিভ ফলাফল প্রদর্শনকে বাধ্যতামূলক করেছে। যুক্তরাষ্ট্রের প্রকাশের একদিনের ভেতরে এই রিপোর্ট জমা দিতে হবে। এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারী তিনদিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে পারতেন।

মার্কিন সরকার এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিয়া ফেলেছে যাদের নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। তবে আফ্রিকার এসব দেশের ওপর অন্য কোনো দেশ নিষেধাজ্ঞা আরোপ করনি।