শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইসিসিতে মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2020, 11:53 দুপুর • 112 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইসিসিতে মামলা

ভেনিজুয়েলার সরকার বলেছে , কারাকাসের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করা হবে।

বৃহস্পতিবার ওয়াশিংটন মেক্সিকোর কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলার সঙ্গে লেনদেন করার চেষ্টা করছিল।

ভেনিজুয়েলার বিরুদ্ধে দিন দিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বৃত্ত বাড়াচ্ছে। ওয়াশিংটন মনে করে, আমরা তেল রফতানি করতে পারব না এবং ভেনিজুয়েলা জনগণ খাদ্যপণ্য, ওষুধ এবং পেট্রোল ছাড়া চলবে। জাতিসংঘের বহুত্ববাদী ব্যবস্থাকে অবশ্যই কাজ করতে হবে। আমরা এই নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব।