শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যতে তীব্র নিন্দা জানিয়েছে হামাস

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 12:29 দুপুর • 766 বার পঠিত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যতে তীব্র নিন্দা জানিয়েছে হামাস

ইসরায়েলের দমন অভিযান সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ওপর তেল আবিবের দমন অভিযানকে ‘আত্মরক্ষা’ বলে উল্লেখ করেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্রের পাশাপাশি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে দেয়ার সিদ্ধান্তে অটল রয়েছি।

এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা কুদস দখলদার ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন এবং তেল আবিবের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র তুলে দেয়ার মার্কিন নীতির তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্র এ সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে সমান অংশীদারে পরিণত হয়েছে।

হামাসের বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিতে আন্তরিক হয় তবে তাকে স্বাধীনচেতা ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার যে অধিকার দেয়া হয়েছে তা বাস্তবায়নে ওয়াশিংটনকে সহযোগিতা করতে হবে।