শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ ইরানি সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 11:35 দুপুর • 341 বার পঠিত
মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ ইরানি সেনা নিহত

মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে নয় ইরানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভল্যুশনারি গার্ড কর্পস।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির রবাত দিয়ে সোমবার (২২ নভেম্বর) মিডলইস্ট মনিটর জানায়, ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে সে দেশের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন। তবে কবে কখন এ সংঘর্ষ হয় তা জানাননি তিনি।

কমান্ডার তাংসিরি জানান, সংঘর্ষে আইআরজিসির ৯ জন সৈন্য নিহত হয়েছেন। তবে নিহতদের সম্পর্কে কিছু বলেননি তিনি। নৌবাহিনীর কমান্ডার ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ‌্যমের খবরে বলা হয়, চলতি নভেম্বরের শুরুর দিকে, ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের পর ইরানের নৌবাহিনী ভিয়েতনামের একটি তেল ট্যাঙ্কার আটক করে। দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শেষে এক সপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয় তারা।