শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, ইউরোপে যাচ্ছে ভেনিজুয়েলার তেল

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জুন 2022, 10:28 দুপুর • 238 বার পঠিত
মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, ইউরোপে যাচ্ছে ভেনিজুয়েলার তেল

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রফতানি প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভেনিজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি তেল ট্যাংকার ইউরোপ অভিমুখে যাত্রা করেছে বলে খবর দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, মার্কিন সরকার ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রফতানিতে সম্মতি দিয়েছে। রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে আমেরিকা এ সম্মতি দিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।

এদিকে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনিজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে। প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনিজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।