শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মারিউপোল রাশিয়ার দখলে, প্রতিপক্ষকে আত্মসমর্পণের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 17 এপ্রিল 2022, 11:39 দুপুর • 311 বার পঠিত
মারিউপোল রাশিয়ার দখলে, প্রতিপক্ষকে আত্মসমর্পণের নির্দেশ

রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলের শহুরে এলাকার বেশিরভাগটা দখল করে নিয়েছে। এখন শুধু ইউক্রেনের সেনাদের ছোট্ট একটি দল দক্ষিণের এক স্টিল ফ্যাক্টরিতে থেকে লড়ছে।

আল জাজিরা আজ এই খবর দিয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী মারিউপোল এখন তাদেরই নিয়ন্ত্রণে। এই দাবির মানে হলো, সেখানে অনেক লড়াইয়ে সামরিক-বেসমারিক উভয় দিক দিয়ে রক্তপাত হয়েছে খুব। কিন্তু রাশিয়ার দাবি খতিয়ে দেখার সুযোগ এখনো পাওয়া যায়নি। 

তবে ঘটনা যদি তাই হয়ে থাকে তাহলে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর এই প্রথম বড় কোনও শহর তাদের করায়ত্তে এল। 

‘মারিউপোলের গোটা শহুরে এলাকা দখলে এসেছে...আজোভস্তাল মেটালার্জিকাল প্ল্যান্টের এলাকায় ইউক্রেনের গ্রুপ আটকে আছে-’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগর কোনাশেনকভ এই কথা বলেছেন। 

‘তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করা এবং আত্মসমর্পণ করা।’

কোনাশেনকভ বলেছেন, এর মধ্যে ইউক্রেনের ১,৪৬৪ জন সেনা ‘মারিউপোলের স্বাধীনতা অর্জনের পধে’ আত্মসমর্পণ করেছেন। বাকিরা আজোভস্তাল স্টিলওয়ার্কস প্ল্যান্টে আটকে আছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হুমকি দিয়ে বলা হয়েছে, মারিউপোলে এখনো লড়তে থাকা ইউক্রেনেরে সেনারা মস্কো সময় ৬টার মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবন বাঁচাতে পারবেন। 

‘রাশিয়ান সশস্ত্রবাহিনী ১৭ এপ্রিল, ২০২২ এর (মেস্কা সময়) ৬টা পর্যন্ত সময় দিয়েছে তাদের অস্ত্র সমর্পণ করার জন্য। অস্ত্র জমা দিলে তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দেওয়া হচ্ছে।’ একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। 

রাশিয়ার দেওয়া শর্ত অনুযায়ী ইউক্রেনের সেনাদের বেধে দেওয়া সময়ের মধ্যে আজোভস্তাল প্ল্যান্ট থেকে অস্ত্র ছাড়া বেরিয়ে এসে আত্মসমর্পণ করতে হবে। পতাকা উচিয়ে আত্মসমর্পণের ঘোষণা দেওয়া যেতে পারে। মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার পক্ষ থেকে লাল, ইউক্রেনের পক্ষ থেকে সাদা হবে আজোভস্তালের নির্ণায়ক।’