শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মান্নত: আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব

আলকাউসার • 08 জানুয়ারী 2023, 09:20 রাত • 1,786 বার পঠিত
মান্নত: আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব

১৩৮৬. প্রশ্ন
জনৈক ব্যক্তি তার ছেলের কল্যাণের জন্য মান্নত করল এই বলে যে, ‘আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব।’ জানতে চাই, এই কথা বলার দ্বারা তার উপর গরু জবাই করা ওয়াজিব হবে কি?

উত্তর:
‘আল্লাহর জন্য গরু জবাই করব’ এ কথার দ্বারা যেহেতু সাধারণত জবাইকৃত গরুর গোশত সদকা করাই উদ্দেশ্য হয়ে থাকে তাই এ কথা বললে তা মান্নত হয়ে যায়। অতএব উক্ত মান্নত পুরা করা জরুরি।

-ফাতহুল কাদীর ৪/৩৭৫; রদ্দুল মুহতার ৩/৭৪০; ইমদাদুল ফাতাওয়া ২/৫৫৭