শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ফের দুই সপ্তাহের লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 09:04 সকাল • 738 বার পঠিত
মালয়েশিয়ায় ফের দুই সপ্তাহের লকডাউন

করোনা সংক্রমণের ধারাবাহিক বৃদ্ধি ঠেকাতে এবার সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়। 
শুক্রবার রেকর্ডসংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো দেশটি। 

জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাত বাদে সবকিছুই বন্ধ থাকবে।