মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর শাস্তি বহাল রাখল আদালত
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 01:05 দুপুর
•
318 বার পঠিত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অর্থনৈতিক দুর্নীতির মামলায় যে সাজা পেয়েছিলেন সে রায় বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এর আগে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে আপিল করার কারণে তাকে মুক্ত থাকার সুযোগ দেন আদালত। খবর সিএনএনের।
মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত বুধবার আপিল আবেদন নাকচ করে দেন এবং তার বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ডের শাস্তি বহাল রাখেন।