শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলায় ১২ বছর কারাদণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুলাই 2020, 11:53 দুপুর • 108 বার পঠিত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলায় ১২ বছর কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় তাকে এই দণ্ড দেওয়া হলো। এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ আদালতে প্রমাণিত হয়।

ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ ওয়ানএমডিবি কেলেঙ্কারির মাধ্যমে মূলত বৈশ্বিক জালিয়াতি এবং দুর্নীতিতে দেশটির সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে এসেছে। ওয়ানএমডিবি প্রকল্পের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ তৎকালীন মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিলো। নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।