শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির নতুন রাজনৈতিক দলের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2020, 12:40 দুপুর • 235 বার পঠিত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির নতুন রাজনৈতিক দলের ঘোষণা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ  শুক্রবার মালয় ভিত্তিক একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। কুয়ালালামপুরের ইয়াছান আল বুখারীতে এক সংবাদ সম্মেলনে ডাঃ মাহাথির বলেন, দলটির নাম এখনো নিবন্ধিত হয়নি। তারা বিরোধী দল পাকাতান হরপান জোট বা পেরিকাটান নরসিয়ালের সাথে যোগ দিবে না।

৯৫ বছর বয়সী মাহাথির জানান, আমরা এখন এটিকে স্বতন্ত্র দল বলব। যার অস্থায়ী প্রেসিডেন্ট হলেন দাতুক সেরি মুখরিজ মাহাথির। তিনি জানান, দলটি সামনের উপনির্বাচনে অংশ নিতে চায়। তিনি এটাও বলেন, নতুন দল গঠনের অর্থ এই নয় যে তিনি পাকাতান নেতা আনোয়ার ইব্রাহিমকে ছেড়ে চলে যাচ্ছেন।

ডাঃ মাহাথির বলেন, আমরা কারোর কাছ থেকে দূরে সরে যাচ্ছি না। আমরা সবার থেকে নিজেদের মুক্তি দিচ্ছি। এসময় তার দুই পাশে মাহাথির পুত্র মুখরিজ ও বারাসাতুর তিন সাবেক এমপি উপস্থিত ছিলেন।